Saturday 19 September



Breaking

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভুতনি ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ এক প্রতিনিধি দল। || ভূতনির বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে ভূতনির সেতু এলাকায় পরিদর্শনে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা। || নানান কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন || ইংরেজ বাজার পৌরসভার পদত্যাগী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন পালন করলেন। || জলের মাঝে মানবিকতার হাত, তরুণদের উদ্যোগে ভূতনিতে ৫০০ মানুষের মুখে খাবার ||


সর্বশেষ






পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভুতনি ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ এক প্রতিনিধি দল।

মালদা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভুতনি ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ এক প্রতিনিধি দল। সাম্প্রতিক বন্যায় ভুতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। যদিও বর্তমানে ভুতনির কিছু অংশে জল সামান্য কমতে শুরু করেছে, তাও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। বানভাসি মানুষদের বর্তমান অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে এবং ত্রাণ বণ্টন প্রক্রিয়া সচল রয়েছে কিনা তা যাচাই করতেই মন্ত্রীদের এই সফর। ত্রাণ ও উদ্ধারকাজে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই বিষয়ে মন্ত্রীদের দল সরাসরি স্থানীয় দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন এবং তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। উল্লেখ্য, ভুতনির এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের পাঠিয়ে আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করিয়েছেন এবং দুর্গতদের সহায়তার জন্য ত্রাণ তহবিলে আরও ৫ কোটি টাকা আর্থিক বরাদ্দ করেছেন।

ভূতনির বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে ভূতনির সেতু এলাকায় পরিদর্শনে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা।

ভূতনির বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে ভূতনির সেতু এলাকায় পরিদর্শনে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলাশাসক পুলিশ সুপার সহ বিধায়ক ও অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ স্বাস্থ্যপরিসেবা নৌকা ব্যবস্থা পুলিশ প্রশাসন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন সরজমিনে জেলা শাসক। কথা বললেন সমস্ত দপ্তরের আধিকারিকদের সাথে। পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে এখন পর্যন্ত সরকারিভাবে ভুতনি বানভাসী মানুষের জন্য কি কি ব্যবস্থা করেছে সরকার তার খতিয়ান তুলে ধরেন। দ্রুত ভুতনির বেশ কিছু গ্রামে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানাই জেলা শাসক।

নানান কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন

বৃহস্পতিবার সন্ধ্যায় নানা জনমুখী প্রকল্পের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী মন্ডল চার এর উদ্যোগে পালন করা হলো পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত ভবনে। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন দলীয় কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, উপপ্রধান চিত্তরঞ্জন সরকার, পুরাতন মালদার পঞ্চায়েত সমিতর বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার,জেলা পরিষদ সদস্য জোসনা সরকার -সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি তাঁর জন্মদিন উপলক্ষে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ইংরেজ বাজার পৌরসভার পদত্যাগী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন পালন করলেন।

মালদা: ইংরেজ বাজার পৌরসভার পদত্যাগী তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ৭৭তম জন্মদিন পালন করলেন। গেরুয়া রঙের কেক গেরুয়া রঙের নরম পানীয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে ইংরেজ বাজার পৌরসভার সভাকক্ষে পৌরসভার সমস্ত কাউন্সিলর কর্মচারীদের নিয়ে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করা হয়। উল্লেখ্য গত সাতদিন আগে ইংরেজ বাজার পৌরসভা থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পদত্যাগ করেন। দলবদলের হাওয়াতে মালদহ শহরে গুঞ্জন যে কৃষ্ণেন্দু মনে হয় শাসক দলে ঢুকে পরবেন। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব সবুজ সংঙ্কেত না দেওয়াতে এখন পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই কৃষ্ণেন্দুর। এর মধ্যেই প্রধান মন্ত্রীর জন্মদিন পালন তাও আবার গেরুয়া কেক গেরুয়া নরম পানীয় আলাদা তাৎপর্যময়। গেরুয়া রঙের কেক নিয়ে প্রশ্ন করাতে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, গেরুয়া বলে কোনো বিষয় না,আমার কাছে সমস্ত রং সমান।

মালদা

অনুসন্ধান


রাজনীতি

ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে বাম নেত্রী মিনাক্ষী, প্রশাসনের পরিকল্পনাহীনতার অভিযোগ

মালদা: বুধবার মানিকচকের ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের দুর্ভোগ ও সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম রাজ্যনেত্রী মিনাক্ষী মুখার্জি। সকাল থেকে নৌকায় করে উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বানভাসী এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় নৌকা থেকে নেমে বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন মিনাক্ষী। তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ ও সরকারি সাহায্য পাওয়ার বিষয়েও খোঁজ নেন। পাশাপাশি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ চণ্ডীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে চিকিৎসা পরিষেবার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন মালদা সিপিআইএমের জেলা নেতা দেবজ্যোতি সিনহা, জামিল ফিরদৌস, শ্যামল বসাক, রত্না ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিনাক্ষী মুখার্জি অভিযোগ করেন, প্রতি বছরই ভূতনীর মানুষকে বন্যায় ডুবতে হচ্ছে। তাঁর দাবি, গঙ্গাভাঙন ও বন্যা মোকাবিলায় স্থায়ী সমাধানের উদ্যোগ এবং পর্যাপ্ত পূর্বপরিকল্পনা নেই। ভোটার তালিকা দেখে ত্রাণ দেওয়ায় বহু মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি পানীয় জলের সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, চড়া দামে জল কিনে খেতে হচ্ছে বানভাসি মানুষকে। তাঁর দাবি, দ্রুত পর্যাপ্ত ত্রাণ, পানীয় জল ও চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে পদক্ষেপ করুক প্রশাসন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুরে সেবা সংকল্প অভিযান কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেবা সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুরে সেবা সংকল্প অভিযান কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। কর্মসূচির শুভারম্ভ হবে আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। ওই দিন থেকে পরবর্তী একমাস পর্যন্ত রাজ্য জুরে চলবে বিভিন্ন সেবা ও জনকল্যাণ মূলক কর্মসূচি-শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান দিলেন দক্ষিণ মালদার বিজেপি নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্যরা।

মালদা জেলার কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত হলেন প্রসেনজিৎ দাস

মালদা জেলার কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত হলেন প্রসেনজিৎ দাস

ঋতব্রত পন্থী তৃণমূলের মালদা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক করলেন প্রসূন ব্যানার্জি।

মালদা: ঋতব্রত পন্থী তৃণমূলের মালদা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক করলেন প্রসূন ব্যানার্জি। বুধবার দুপুরে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেটে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জী প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। মূলত ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে বৈঠকে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কলকাতায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার পরিকল্পনা, যাতায়াতের ব্যবস্থা এবং বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও দিকনির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে ঋতব্রত পন্থী তৃণমূলের সাংগঠনিক বিস্তার, কর্মসূচি এবং জেলার বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। নেতারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


শিলিগুড়ি

ইসলামপুরে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, কাউন্সিলর মানিক দত্তের ঘাসফুলে যোগদান।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ইসলামপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মানিক দত্ত। রবিবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।তার সাথে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। দলে যোগ দেওয়ার পর মানিক দত্ত জানান, পুনরায় ঘরে ফিরতে পেরে তিনি খুবই খুশি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের জন্য কাজ করতে চান। অন্যদিকে এই বিষয়ে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় বলেন, মানিক দত্ত কী কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তা তিনি জানেন। তবে সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে বিজেপি দলের কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি। নির্বাচনের মুখে এই দলবদলকে ঘিরে ইসলামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

শিলিগুড়িতে তৃণমূলের পোস্টার ছেঁড়া ঘিরে বিতর্ক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী রঞ্জন শীল শর্মার পোস্টার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে। শুধু পোস্টার ছেঁড়াই নয়, পোস্টারগুলিতে রং মাখিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে পান ও গুটখার পিক ফেলার অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। এই প্রসঙ্গে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অজয় দাস বলেন, “যারা এই কাজ করেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসাব নেওয়া হবে।” তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন, ভোটের লড়াইয়ে জিততে না পেরে বিরোধী দল ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। ঘটনার জেরে ইতিমধ্যেই ওয়ার্ডের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে

শিলিগুড়ি,গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর।

শিলিগুড়ি,গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর। শনিবার গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায়, এশিয়ান হাইওয়ে–১০-এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়াসহ গ্রেপ্তার করা হয়।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া বন্যপ্রাণীর চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতকে আজ কার্শিয়াং আদালতে তোলা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জাল নথি তৈরি করে হাসপাতালে কাজ, শিলিগুড়িতে সপরিবারে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে দীর্ঘ আট বছর ধরে ভারতে বসবাসের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি পরিবার। গতকাল ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আজম আলী এবং তার স্ত্রী রিমা আকতার। তাদের সঙ্গে তাদের নাবালিকা মেয়েকেও আটক করে। ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে চিকিৎসার জন্য বৈধ কাগজ পত্র নিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন।২০১৯ স্বামী ও স্ত্রী ভিসার মেয়াদ শেষ হয় অন্যদিকে ২০২১সালে মেয়ের ভিসার মেয়াদ শেষ হয় গেলেও তারা সপরিবারে ভারতেই থেকে যাওয়ার পরিকল্পনা করেন।গত কয়েক বছর ধরে আজম আলী সপরিবারে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে বসবাস করছিলেন। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে অবৈধ ভাবে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। এমনকি এই জাল নথির সাহায্যেই ব্যাঙ্গালুরুর একটি নামী হাসপাতালে কাজও করছিলেন আজম। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে ওই পরিবারটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। অবৈধভাবে সীমান্ত পারাপার এবং ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জালিয়াতির এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা অন্য কোনো অসাধু উদ্দেশ্যে ভারতে ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

বীরভূম




Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 156925