2024-12-01 | পশ্চিমবঙ্গ,ফুটবল | Kaliachak Sangbad | Views : 1129
ভেটারেন্স প্লেয়ারস এর পরিচালনায় বাপন দে একদিবেশীয় নকআউট প্রতিযোগিতার আয়োজন শিলিগুড়ি কলেজ গ্রাউন্ড ভেটারেন্স প্লেয়ার্স -এর পরিচালনায় বাপন দে নক আউট একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন । এবারে এই প্রতিযোগিতা সপ্তম বর্ষে পদার্পণ করল। মোট আটটি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে। একদিনের এই টুর্নামেন্ট হচ্ছে নকআউট পদ্ধতিতে। শিলিগুড়ির মোট চারটি দল রয়েছে এছাড়া বাইরে থেকে চারটি দল এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গেরও দল রয়েছে। সংশ্লিষ্ট প্রতিযোগিতার উদ্যোক্তারা এই বিষয়ে জানিয়েছেন যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রানার আপ ট্রফি রয়েছে, এছাড়া আরো বিভিন্ন ট্রফি রয়েছে। এছাড়া আর্থিক পুরস্কার মূল্য রয়েছে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা এছাড়া রানার দল পাবে ১৫০০০ টাকা।