2024-12-14 | বীরভূম | Kaliachak Sangbad | Views : 597
বীরভূমের সাঁইথিয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া বহরমপুর রাস্তায় ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে ২৪ জন গাড়ি চালককে জরিমানা করা হলো । আর এমনটাই জানা গিয়েছে আজ রাত্রি ৮ টা নাগাদ বীরভূমের সাঁইথিয়া ট্রাফিক পুলিশ সূত্রে। উল্লেখ্য ময়ূরেশ্বর থানার অন্তর্গত সাঁইথিয়া কান্দি রাজ্য সড়ক হয়ে ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে সাঁইথিয়া ট্রাফিক পুলিশ ও ময়ূরেশ্বর থানা পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত একাধিক গাড়ি চালকদের ট্রাফিক আইন নিয়ে সচেতনতার পাশাপাশি ২৪ জন গাড়ি চালককে ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে তাদেরকে জরিমানা করল সাঁইথিয়া ট্রাফিক পুলিশ। মূলত সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়কের উপর বেআইনিভাবে বিনা হেলমেটে মোটর বাইক চালানো, সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানো , ওভার স্পিডে গাড়ি চালানো সহ একাধিক ট্রাফিক নিয়ম ভাঙ্গার অপরাধে সাঁইথিয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ২৪ জন গাড়ি চালকদের জরিমানা করা হলো আজ, এমনটাই জানা গিয়েছে সাঁইথিয়া ট্রাফিক পুলিশ সূত্রে।
