
2026-08-05 | মালদা,পশ্চিমবঙ্গ,শিক্ষা, | Kaliachak Sangbad | Views : 30
মালদা: এবার বদলে গেল স্কুলে স্কুলে খাতার রং নীল-সাদা রং এখন অতীত, জায়গা নিল গেরুয়া রং। বিশ্ববাংলার লোগো সরিয়ে ফিরল অশোক স্তম্ভ। নতুন খাতায় আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ,নতুন খাতায় আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি মালদা জেলার ইংলিশ বাজার শহরের বেশ কিছু স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাতে স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হল নতুন খাতা ।আর এই নতুন খাতাতে খুশি ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই নতুন খাতা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ জানিয়েছেন তারা*। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায় পঞ্চম থেকে দশম শ্রেণীর পাঠ্যক্রম শুরু হয় জানুয়ারি মাস থেকে তখন ছিল তৃণমূল সরকার তখন তারা নীল সাদা খাতা পেয়েছে কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম শুরু হয় জুন মাস থেকে তাই সরকার পরিবর্তন হওয়ার পরই জুলাই মাস এ পড়ুয়ারা পেল নতুন গেরুয়া রঙের খাতা l একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের হাতে পৌঁছেছে নতুন ডিজাইনের খাতা। শুধু মলাট নয়, উন্নত হয়েছে কাগজের মান ও পাতা। মালদার ইংরেজবাজার শহরের বাল্য বালিকা উচ্চ বিদ্যালয় দেখা গেল নতুন খাতা স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের হাতে শিক্ষিকারা তুলে দিতে বাল্য বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ডঃ দীপশ্রী মজুমদার জানান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই l আপাতত আমাদের স্কুলে একাদশ দ্বাদশের মিলে প্রায় ৪০০ ছাত্রী রয়েছে প্রত্যেক ছাত্রী তিনটি করে নতুন খাতা পেল । তবে আপাতত খাতাই পাওয়া গিয়েছে কোন নতুন বই পাওয়া যায়নি l আশা করা যায় আগামী শিক্ষা বর্ষের নতুন বইও পাওয়া যাবে। পাশাপাশি সিলেবাস ও পরিবর্তন হতে পারে । আশা করা যায় আগামী শিক্ষাবর্ষে সমস্ত শ্রেণীর ছাত্রীরা নতুন খাতা পাবে ।
