
2026-04-05 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 53
শিলিগুড়ি,গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর। শনিবার গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায়, এশিয়ান হাইওয়ে–১০-এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়াসহ গ্রেপ্তার করা হয়।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া বন্যপ্রাণীর চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতকে আজ কার্শিয়াং আদালতে তোলা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।