
2026-07-23 | রাজ্য,দেশ,খবর,Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 16
মালদা: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু হয় এই শিবির। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, এক্সিকিউটিভ অফিসার স্বতী চক্রবর্তী, দপ্তরের বিজ্ঞানী বিশ্বজিৎ দে, আরবান ডেভেলপমেন্ট অফিসার শাহিন সালিউর জামান-সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (PMFME) প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন কিংবা পুরনো ইউনিটের সম্প্রসারণের জন্য আবেদনকারীরা ব্যাংক ঋণের সুবিধা পেতে পারেন। এছাড়াও ফেডারেশনের মাধ্যমে সদস্যপিছু সর্বোচ্চ ৪০ হাজার টাকা এবং একটি স্বনির্ভর গোষ্ঠী সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত সিড ক্যাপিটাল পেতে পারে। দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ ও হাতে-কলমে সহায়তারও ব্যবস্থা রয়েছে। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
