
2026-07-23 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 13
বিধানসভায় ভগবানগোলার উন্নয়নে একাধিক দাবি তুললেন বিধায়ক রেয়াত হোসেন সরকার আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট-পরবর্তী আলোচনায় অংশ নিয়ে ভগবানগোলার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি বিধানসভায় ভগবানগোলার সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের দাবি জানান। এছাড়াও, মুর্শিদাবাদ জেলার বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি ভগবানগোলায় একটি ডিগ্রি কলেজ, দমকল কেন্দ্র স্থাপন এবং রেল উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেন। বৈঠকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, খুব শীঘ্রই ভগবানগোলায় ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, রেল উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার ইতিবাচক ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
