
2026-04-25 | রাজ্য,খবর,Viral , মালদা, | Kaliachak Sangbad | Views : 363
মথুরাপুরের চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এক মোটরবাইক চালক ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
