
2026-04-03 | Viral , মালদা | Kaliachak Sangbad | Views : 1118
জমি নিয়ে শরিকি বিবাদ। আর বিবাদের জেরে মর্মান্তিক ঘটনা ঘটল মালদার মানিকচকে। কাকাতো ভাইদের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক যুবকের। জানা গেছে, মৃত যুবকের নাম সিরাজউদ্দৌলা। বাড়ি, মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকায়। জানা গেছে, দিন কয়েক আগে সিরাজউদ্দৌলার কাকাতো ভাই মহিদুল, হামিদুল, রহিদুলরা পাকা ছাদ বাড়ি তৈরি করে। কিন্তু তারা নিজেদের জায়গা ছাড়িয়ে সিরাজউদ্দৌলার পরিবারের জায়গায় কিছুটা চেপে নেয় বলে অভিযোগ। যা প্রতিবাদ করেন সিরাজউদ্দৌলা সহ তার পরিবারের লোকজনেরা। আর এই প্রতিবাদের কারণেই মহিদুল, হামিদুল, রহিদুলরা সিরাজউদ্দৌলার উপর চড়াও হয়ে তাকে লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে বলে অভিযোগ। ঘটনার পর জখম যুবককে প্রথমে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেরার করা হয়। সেখান থেকে তাকে কোলকাতা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন তার মৃত্যু হয়। যা জানতে পেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপের দাবী জানান।