2025-06-22 | মালদা | Kaliachak Sangbad | Views : 660
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির। শনিবার দুপুরে নেতাজি পৌর বাজার সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। সারা বছরের আয় ব্যয়ের হিসেব পেশের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ সভায়। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিকাশ দাস, সম্পাদ বিজয় কুমার গুপ্ত সহ অন্যান্য ব্যবসায়ীরা।
