2025-05-26 | মালদা | Kaliachak Sangbad | Views : 796
রবিবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরাতন মালদার সেতু মোড়ে এক বেসরকারি লজে হয়ে গেল এক সাংগঠনিক আলোচনা ও সম্বর্ধনা সভা | এই সভাই মূলত উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদার নবনিযুক্ত চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলার যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল,পুরাতন মালদা ব্লক কনভেনার কমল ঘোষ,পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলার বিভূতি ঘোষ সহ জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীরা | সভায় আগত নেতাকর্মীদের প্রথমে ফুলস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করা হয় | সাধারণত এই সভা ছিল তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরো সুসংবদ্ধ ও মজবুত করে তোলার একটি পদক্ষেপ |
