2024-12-04 | মালদা | Kaliachak Sangbad | Views : 1373
মালদা, ৪ ডিসেম্বর:- রোগী পরিষেবার ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা । মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের ৩৪ জন সদস্য উপস্থিত হয়ে নতুনভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করলো। বিগত দিনে মালদায় অন্য একটি সংগঠন ছিল । সেটিকে বাদ দিয়েই প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি গঠন করা হয় । সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের হাত তুলে সমর্থন নিয়ে এই সংগঠনের সভাপতি হয়েছেন চেয়ারম্যান ডাঃ সমর দাস। সহকারী চেয়ারম্যান হয়েছেন ডাঃ মনমোহন কাপুর, সভাপতি হয়েছেন ডাঃ শশী গুপ্ত, সহসভাপতি জয়দীপ ত্রিপাঠী, সম্পাদক হয়েছেন জোনেস রহমান । মোট ২৬ জনের কমেটি গঠন করা হয়েছে।