2024-11-22 | মালদা | Kaliachak Sangbad | Views : 177
শুক্রবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুরের এক আম বাগান থেকে মাটি থেকে অনেক উঁচুতে এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে | জানাযায় মৃত ব্যক্তির নাম লক্ষণ রায় | বয়স ৬০ বছর। বাড়িতে রয়েছে স্ত্রীসহ দুই ছেলে | মৃত ব্যক্তি পেশায় ছিলেন লক্কর ব্যবসায়ী |পরিবারের দুই ছেলের নাম যথাক্রমে সুমন রায় বয়স ২৯ এবং গোবিন্দ রায় বয়স ২৭ বছর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ | পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে | গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
