2024-10-01 | মালদা | Kaliachak Sangbad | Views : 194
মঙ্গলবার দুপুরে ভারতীয় জনতা পার্টির সেবাপক্ষ কাল উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির | এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার সাহাপুর সেতু মোড়ে |আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত | উপস্থিত ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ও মালদা বিধানসভা কনভেনার স্নেহাংশু ভট্টাচার্য, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস সহ অন্যান্য কার্যকর্তারা | ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষ কাল রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে বলে জানা যায় |
