Tuesday 21 July



Breaking

দলিয় পতাকা ছাড়াই শহিদ পালন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর || ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। || আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, ডাইনি সন্দে মহিলা ও তার পরিবার ভিটে ছাড়া নিজের গ্রামে ঢুকতে পারছে না সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের তদন্তে মালদা থানার প || এই মুহূর্তের চাঞ্চ্যলকর খবর। মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। || পুরাতন মালদায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর(K.S.D.C)এর গুরুত্বপূর্ণ বৈঠক ||


সর্বশেষ






পশ্চিমবঙ্গ

দলিয় পতাকা ছাড়াই শহিদ পালন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর

মালদা : দলিয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন বর্ষীয়ান তৃনমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মঙ্গলবার ২১ জুলাই পালন নিয়ে যখন ছন্নছাড়া কর্মী সমর্থকরা তখন দলিয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালনের ঘটনা তাৎপর্য পূর্ণ। এদিন দলিয় কর্মীদের নিয়ে পৌরসভা সংলগ্ন শহীদ বেদীতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তর্পণ করলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। কেন দলিয় পতাকা নেই এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন দলই যখন ছন্নছাড়া। যেকারনে এবারই প্রথম ২১ জুলাই অনুষ্ঠানে কলকাতায় না গিয়ে নিজের জেলাতে পালন করলেন কৃষ্ণেন্দু। তবে দেখা যায়নি অন্য কোনো তৃনমূল নেতাদের।

৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

মালদা : ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সমিতির ছয়টি ব্লকের মধ্যে পাঁচটিতে ভোট হয়, একটি ব্লকে কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। ভোট শেষে মোট ২১ সদস্যের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। পরে এই কমিটির মধ্য থেকেই বিভিন্ন পদাধিকারী নির্বাচন করা হয়। আগামী তিন বছর নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ কমিটি। উপস্থিত ছিলেন, চেম্বারের সভাপতি অসিত কুমার সাহ, সহ-সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, প্রাক্তন সভাপতি জয়ন্ত কুণ্ডু-সহ পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা। এদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, ডাইনি সন্দে মহিলা ও তার পরিবার ভিটে ছাড়া নিজের গ্রামে ঢুকতে পারছে না সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের তদন্তে মালদা থানার প

আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও, ডাইনি সন্দে মহিলা ও তার পরিবার ভিটে ছাড়া নিজের গ্রামে ঢুকতে পারছে না সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের তদন্তে মালদা থানার পুলিশ মালদহ: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় মালদা থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তার স্বামীকে ডেকে চলে বেধরক মারধর। মোড়ল মাতব্বরদের নির্দেশে নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনির নিদান দেওয়া হয়। শুধু অপবাদ নয়, ডাইনি সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে নির্যাতিতা মহিলাকে জুতোপেটা পর্যন্ত করা হয়। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অবশেষে নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে আসে এবং বাঁচাতে গেলে তাকেও বেধড়ক ভাবে মারধর করা হয়। সঙ্গে ছাড় পায়নি তাদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের ফলে নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নির্যাতিতা দম্পতি তাদের দুই সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। গ্রামে ঢুকলে নাকি তাদেরকে খুন করা হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে নির্যাতিতা পরিবারকে। তাই নিজেদিতা পরিবার টি ইতিমধ্যেই মালদা থানায় লিখিত অভিযোগ করেছে। তারা নিজের গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে l বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে যে মারধরের ঘটনা এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় লজ্জা জনক আমি বিষয়টি শুনেছি গ্রামের মানুষদের সাথে কথাও বলেছি। পুলিশকে বলা হয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে l পাশাপাশি তাদের গ্রামে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হবে

এই মুহূর্তের চাঞ্চ্যলকর খবর। মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা।

মালদা: এই মুহূর্তের চাঞ্চ্যলকর খবর। মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজোল থানার পুলিশ এক ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই নাকি গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার নাম উঠে আসে। সেই মতো শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনায় গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণের অভিযোগ, ব্লক যুব তৃণমূলের সভাপতি সম্ভবত আর্মস কেসে অভিযুক্ত। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইনানুযায়ী পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মালদা

অনুসন্ধান


রাজনীতি

ঋতব্রত পন্থী তৃণমূলের মালদা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক করলেন প্রসূন ব্যানার্জি।

মালদা: ঋতব্রত পন্থী তৃণমূলের মালদা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক করলেন প্রসূন ব্যানার্জি। বুধবার দুপুরে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেটে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জী প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্যরা। মূলত ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে বৈঠকে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কলকাতায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার পরিকল্পনা, যাতায়াতের ব্যবস্থা এবং বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও দিকনির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে ঋতব্রত পন্থী তৃণমূলের সাংগঠনিক বিস্তার, কর্মসূচি এবং জেলার বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। নেতারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে।

মালদা: ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে। নিজের হাতে প্রায় চার লক্ষ টাকা তুলে দিচ্ছেন তারই পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী মোস্তফা শেখের হাতে। পাশেই রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল সদস্য, তাদের উপস্থিতিতে তৃণমূল প্রধান অর্চনা মন্ডলের সমর্থনে থাকার এই সদস্যরা যেন থাকে তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে শোনা যায় মোস্তফার মুখে। এই ভিডিও ভাইরাল হতে ব্যাপক সরল করেছে এলাকায়। প্রসঙ্গত বিগত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা আত্মসাৎ বন্যা প্রাণের দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন মানিকচকের বিজেপির নেতৃত্ব। এমনকি মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন অর্চনা মন্ডল। এরই মধ্যে ভাইরাল এই ভিডিও।

ফল প্রকাশের আগে রাজনীতির ময়দান ছেড়ে একদিনের জন্য ভক্তির আবহে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু।

মালদা: ফল প্রকাশের আগে রাজনীতির ময়দান ছেড়ে একদিনের জন্য ভক্তির আবহে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। রবিবার সকাল থেকেই হবিবপুর বিধানসভা জুড়ে একের পর এক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ চাইলেন তিনি। দিনের শুরু শিবডাঙ্গীর তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে। এরপর পাকুয়াহাটের আদি শ্যামা কালী মন্দির, কেন্দপুকুর ফলানি কালী মন্দির হয়ে মানিকরা ও বুলবুলচন্ডীর বুড়ি মায়ের মন্দিরে প্রার্থনা করেন তিনি। ভোটের ফল ঘোষণার আগে এই আধ্যাত্মিক পরিক্রমার মধ্য দিয়েই মানুষের সমর্থনের প্রতি আস্থা প্রকাশ করেন প্রার্থী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এবারের ভোটে সাধারণ মানুষের বিপুল সাড়া পেয়েছেন, তাই ফল নিয়ে তিনি আশাবাদী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মীরাও।

মালদা জেলায় বাজার থেকে সবুজের তুলনায় গেরুয়া আবির বেশি বিক্রি হওয়ায় জোর চর্চা রাজনৈতিক মহলেl

*রাজ্যের দু দফা নির্বাচন ইতিমধ্যেই শান্তিপূর্ণ ভাবে ও নির্বিগ্নে হয়েছে l রাজ্যেএবার পরিবর্তন হবে না প্রত্যাবর্তন তার জন্য অপেক্ষা করতে হবে চার মে ভোট গণনার দিন l ইতিমধ্যেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দারুন গুঞ্জন শোনা যাচ্ছে l আর এরই মধ্যে মালদা জেলায় বাজার থেকে সবুজের তুলনায় গেরুয়া আবির বেশি বিক্রি হওয়ায় জোর চর্চা রাজনৈতিক মহলেl আবির নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা l তৃণমূলের দাবি ইতিমধ্যেই আমাদের তৃণমূল কর্মী নেতৃত্বরা সবুজ আবির কিনেই ফেলেছি ফলে বাজারে নেই l বিজেপি এই নিয়ে রাজনীতি করছেl যদিও তৃণমূলকে পাল্টা দিয়েছে বিজেপিও সবাই জানে এবার গোটা রাজ্যে গেরুয়া আবির এর ঝড় উঠবে* l মালদা জেলায় নেতাজি কমার্শিয়াল মার্কেট সেখানে দেখা যাচ্ছে যারা আবির ব্যবসায়ী তাদের দোকানে গেরুয়া আবির বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে সবুজ আবির তেমন বিক্রি হচ্ছে না l চাহিদা তুলনাই গেরুয়া আবি র সেভাবে পাচ্ছে না l আবির ব্যবসায়ী সমু সেন ,অশোক সাহা , নীতিন সাহা , জানান হোলির সময় আবিরের যে চাহিদা থাকে এইবার ভোটে তার থেকে বেশি গেরুয়া আবিরের চাহিদা বাড়ছে l প্রতিদিন 25 থেকে 30 প্যাকেট আবির গেরুয়া বিক্রি হচ্ছে। সেই তুলনায় সবুজ আবির বিক্রি হচ্ছে না l আবিরের এত চাহিদা যে কলকাতার বাজারেও গেরুয়া আবির আমরা পাচ্ছি না l যার ফলে যতক্ষণ রয়েছে ততক্ষনই গেরুয়া আবির আমরা দিতে পারব তারপর আর না l এবার গেরুয়া আবিরের দামও প্রতি ১০ কেজি প্যাকেটে 40 থেকে 50 টাকা করে বেড়েছে বেশি দাম দিয়েও আবির কিনছেন ক্রেতারা l গেরুয়া আবির এর দাম দেড়শ টাকা প্রতি ১০ কেজির প্যাকেট ছিল কিন্তু চাহিদা যেভাবে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রতি ১০ কেজির প্যাকেটে 40 থেকে 50 টাকা করে দাম বেড়েছে l তবে সবুজ আবিরের দাম বাড়েনি। প্রতিদিনই ক্রেতারা আসছেন গেরুয়া আবির কিনতে এইভাবে চাহিদা বাড়লে গেরুয়া আবির বাজারে আর পাওয়া যাবে না l আর এই আবির কেনাবেচা কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান আমাদের তৃণমূল কংগ্রেসের হাই কমান্ড সাংসদ অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই দলের কর্মী নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির বাজার থেকে সংগ্রহ করে রাখতে সেক্ষেত্রে আমরা আগে থেকেই সবুজ আবির সংগ্রহ করে রেখেছি। এছাড়াও রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ও ডিজে রাখতে বলেছেন l আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি সুতরাং যে সমস্ত ব্যবসায়ীরা এই কথা বলছেন আমার মনে হয় তারা বিজেপি সমর্থিত। আজকে গোটা পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কোন কর্মী নেই আজকে বিজেপি এই সেনাবাহিনী ,সাজুয়া গাড়ি অবজারভার কে দিয়ে নির্বাচন করছে l বিজেপির পায়ের তলার মাটি নেই। চার মে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি সরকারি আসছেন চার মেয়ে এত আকাশে বাতাসে সবুজ আবির উড়বে গেরুয়া আবির দেখাই যাবে না দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী জানান আজকের তৃণমূল কর্মীদের নেতৃত্বরা আগের থেকে সবুজ আবির কিনে রাখছে। আমরা আমাদের দলের কর্মীদের নেতাদেরকে এ সমস্ত কথা বলি না l কারণ চার মে গোটা রাজ্যেই গেরুয়া ঝড় উঠবেl আকাশে গেরুয়া আবির ছেয়ে যাবে l আজকে তৃণমূলের নেতারাই আমাদেরকে ফোন করছে গেরুয়া আবীর মাখার জন্য l চার তারিখ ভোট গণনার দিন বারোটার পর থেকে দেখবেন একাধিক তৃণমূলের নেতা রা আমাকে ফোন করবে আমাদের দলে ঢোকার জন্য l তৃণমূলের লোকরাই গেরুয়া আবির কিনে ঘরে রাখছেন l


শিলিগুড়ি

ইসলামপুরে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, কাউন্সিলর মানিক দত্তের ঘাসফুলে যোগদান।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ইসলামপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মানিক দত্ত। রবিবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।তার সাথে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। দলে যোগ দেওয়ার পর মানিক দত্ত জানান, পুনরায় ঘরে ফিরতে পেরে তিনি খুবই খুশি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের জন্য কাজ করতে চান। অন্যদিকে এই বিষয়ে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় বলেন, মানিক দত্ত কী কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তা তিনি জানেন। তবে সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে বিজেপি দলের কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি। নির্বাচনের মুখে এই দলবদলকে ঘিরে ইসলামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

শিলিগুড়িতে তৃণমূলের পোস্টার ছেঁড়া ঘিরে বিতর্ক, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী রঞ্জন শীল শর্মার পোস্টার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে। শুধু পোস্টার ছেঁড়াই নয়, পোস্টারগুলিতে রং মাখিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে পান ও গুটখার পিক ফেলার অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। এই প্রসঙ্গে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অজয় দাস বলেন, “যারা এই কাজ করেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসাব নেওয়া হবে।” তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন, ভোটের লড়াইয়ে জিততে না পেরে বিরোধী দল ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। ঘটনার জেরে ইতিমধ্যেই ওয়ার্ডের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে

শিলিগুড়ি,গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর।

শিলিগুড়ি,গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বনদপ্তর। শনিবার গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায়, এশিয়ান হাইওয়ে–১০-এ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়াসহ গ্রেপ্তার করা হয়।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক রসাইলির নেতৃত্বে রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া বন্যপ্রাণীর চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতকে আজ কার্শিয়াং আদালতে তোলা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জাল নথি তৈরি করে হাসপাতালে কাজ, শিলিগুড়িতে সপরিবারে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে দীর্ঘ আট বছর ধরে ভারতে বসবাসের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি পরিবার। গতকাল ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আজম আলী এবং তার স্ত্রী রিমা আকতার। তাদের সঙ্গে তাদের নাবালিকা মেয়েকেও আটক করে। ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে চিকিৎসার জন্য বৈধ কাগজ পত্র নিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন।২০১৯ স্বামী ও স্ত্রী ভিসার মেয়াদ শেষ হয় অন্যদিকে ২০২১সালে মেয়ের ভিসার মেয়াদ শেষ হয় গেলেও তারা সপরিবারে ভারতেই থেকে যাওয়ার পরিকল্পনা করেন।গত কয়েক বছর ধরে আজম আলী সপরিবারে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে বসবাস করছিলেন। সেখানে নিজের আসল পরিচয় গোপন করে অবৈধ ভাবে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। এমনকি এই জাল নথির সাহায্যেই ব্যাঙ্গালুরুর একটি নামী হাসপাতালে কাজও করছিলেন আজম। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে ওই পরিবারটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। অবৈধভাবে সীমান্ত পারাপার এবং ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জালিয়াতির এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা অন্য কোনো অসাধু উদ্দেশ্যে ভারতে ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

বীরভূম




Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 144605