
2026-05-02 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 339
*চাঁদা ১৭৯ নম্বর বুথে পুনর্নির্বাচনে প্রতিবন্ধী ভোটার ও তার মা আটক তারই প্রতিবাদে CRPF ও লোকাল পুলিশ এর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল এলাকাবাসী* *বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার পুনর্নির্বাচনে ভোট চলাকালীন দক্ষিন চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে চাঁদা ১৭৯ নম্বর বুথে ভোটার আটকানো ও প্রতিবন্ধী ভোটার ও তার মায়ের হেনস্থা করে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা CRPF-এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান। অভিযোগ,কেন্দ্রীয় বাহিনী বুথে ভোটারদের প্রবেশে বাধা দিচ্ছে এবং শাসক দলের ভোটারদেরকে হেনস্থা করছে। এই ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। CRPF-এর কার্যকলাপে প্রতিবাদ জানিয়ে তৃণমূল প্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করেন। দ্বিতীয় দফায় পুনর্নির্বাচনে জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার সহ মগরাহাট পশ্চিম এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার ও অতিসক্রিয়তার অভিযোগ তোলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মমোহিনী বিশ্বাস,ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রতীক উর রহমান,তৃনমূলের প্রার্থী পান্নালাল হালদার সহ এলাকার অসংখ্য মহিলারা।এই ধরনের বিক্ষিপ্ত ঘটনায় ভোট প্রক্রিয়া কিছুটা ব্যাহত হলেও, সংশ্লিষ্ট আধিকারিকরা দাবি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।