
2026-05-11 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 534
রবিবার রাতে মালদার গাজোলে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এক দ্রুতগামী বেসরকারি বাসের সাথে ৪চাকা স্কোরপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ । মৃত ১জন ও আহত হয় ৪জন , আহত দের মধ্যে ২জন অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি বাসটি বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছিল । অপরদিক থেকে একটি ৪ চাকা স্কোরপিও গাড়ি গাজোলের দিক থেকে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল । গাজোলের জামতলার দোহিল মোহিল ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় এসে ৪ চাকা স্কোরপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বেসরকারি বাসটির সামনে। সূত্রের খবর ৪ চাকা স্কোরপিও গাড়িটি রাজমহল থেকে গঙ্গারামপুরে কন্যাযাত্রীর উদ্দেশ্য যাচ্ছিল। জানা যায় যে, ওই কলকাতা গামী বেসরকারি বাসটির মধ্যে ৪০ জনেরো অধিক যাত্রী ছিল। এবং ৪চাকা স্কোরপিও গাড়িটির মধ্যে চালক সহ ৫ জন যাত্রী ছিল। বাসের যাত্রীদের সেরকম কোনো ক্ষতি না হলেও ওই ৪ চাকা স্কোরপিও গাড়িটির চালক সহ সমস্ত যাত্রীদের খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে । আহত দের স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ১জন কে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি জনদের দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃত ওই ব্যক্তির নাম দীপঙ্কর বর্মন। বাড়ি সামশেরগঞ্জ রাজমহল এলাকায় । বেশ কিছু সময় ধরে বন্ধ থাকে যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ এবং গাড়ি দুটোকে উদ্ধার করে গাজোল থানায় নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ ।