
2026-05-01 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 373
মালদা: চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, সরকারি হাসপাতাল ঢুকে জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ, আটক কয়েকজন। বুক ব্যথা নিয়ে বৃহস্পতিবার দিন রাত্রে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মহানন্দপুর এলাকার বাসিন্দা অঙ্কন রায়। মৃতের পরিবারের অভিযোগ,চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু। একাধিক বার ডেকেও চিকিৎসকের দেখা মেলেনি। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুমিত তালুকদার জানান, রোগীর অবস্থা আগে থেকে আশঙ্কাজনক ছিল। চিকিৎসা সময়মতো হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয়-স্বজনদের বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।