
2026-04-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 68
*বিজেপির প্রার্থী দীপক হালদারের সঙ্গে গোপনে আলোচনা ইলেকশান কমিশনের নিয়োগ করা অবজারভার,সেই অভিযোগ তুলে নিরপেক্ষতা নিয়ে তৃনমূলের পক্ষ থেকে সংবাদিক বৈঠক* *বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেস (TMC) সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের নিয়োগ করা একাধিক অবজার্ভার বা পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এদিন ডায়মন্ড হারবার বিধানসভার BJP প্রার্থী দীপক কুমার হালদার এর সঙ্গে গোপনে আলোচনা ইলেকশান কমিশনের নিয়োগ করা অবজারভার,সেই অভিযোগ তুলে মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃনমূলের প্রার্থী পান্নালাল হালদার সংবাদিক বৈঠক করেন। সূত্র মারফত জানা যায়, ডায়মন্ড হারবার,মহেশ তলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার কো অর্ডিনেটর তথা মগরাহাট পশ্চিম বিধানসভার তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় সরিষা আশ্রম মোড়ে তৃনমূলের দলীয় কার্যালয়ে এই সংবাদিক বৈঠক হয়। এছাড়াও তৃনমূলের প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,দুই নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,শিক্ষক নেতা মইদুল ইসলাম,টাউন তৃনমূলের সভাপতি সৌমেন তরফদার,এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান মোল্লা সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ তোলেন,,এই পর্যবেক্ষকরা বিজেপির প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করছেন এবং তৃণমূলকে নিশানা করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিচ্ছেন বলে তেমনটা মনে করছেন। তারা আরও অভিযোগ করেছে, কিছু অবজার্ভার বিজেপির প্রার্থী ও নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করে ভোটের কৌশল তৈরি করছেন। দলীয় কর্মসূচিতে বাধা এবং তৃণমূল নেতাদের নিশানা করতে পুলিশ ও সিএপিএফ (CAPF) কর্মকর্তাদের 'অবৈধ' নির্দেশ দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেমনটা মনে করছে। নির্দিষ্ট অবজার্ভারদের ওপর ক্ষোভ,তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের। বিজেপি-র নিয়োগকারী সংস্থা,হিসেবে অভিহিত করেছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে রিপোর্ট তলব এবং এই ধরনের নিরপেক্ষতাহীন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান।