
2026-04-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 113
মালদা: আগামী বৃহস্পতিবার প্রথম দফায় মালদা সহ এই রাজ্যের ১৫২ টি বিধানসভা আসনে নির্বাচন। তার ঠিক ৯৬ ঘন্টা আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। আর নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি জারি হতেই যেন গাছ ভেঙে পড়েছে সূরা প্রেমীদের মাথায়। আজ সকাল থেকেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও দেখা গেল একাধিক মদের কাউন্টারে তালা ঝুলছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন ভোটার এবং আমজনতারা। তাদের কথায় শান্তিপূর্ণভাবে ভোট করাতে নির্বাচন কমিশনের এটি সঠিক সিদ্ধান্ত। যারা সমাজের দাগী অপরাধী তারা তো মদ খেয়েই ভোটের আগে থেকে সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। তাই আমরা মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। তবে রাজস্ব ক্ষতি হলেও ভালো কিছুর জন্য এটি মেনে নিতে হবে। আর এদিকে মদের দোকান বন্ধ নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় অভিযোগ করেন, তৃণমূল মদ আর মাংস দিয়ে ভোট করাই। তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। অন্যদিকে পাল্টা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, পশ্চিমবঙ্গে বিজেপি কোন উন্নয়ন করেনি। মদ খাইয়ে ভোট করাই বিজেপি তাদের সংস্কৃতি এটি আমাদের নয়।