
2026-04-20 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 78
মালদা: বিড়ি মহিলা শ্রমিকদের পাশে বসে নিজের হাতে বিড়ি বেঁধে এক অভিনব প্রচার সারলেন মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ এ দিন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ মোথাবাড়ি বিধানসভার রাজনগর মডেল এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে দেখেন এলাকার বেশ কিছু মহিলারা তারা মাটিতে বসে আর সেই দেখেই বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ তিনি নিজেই মাটিতে বসে বিড়ি বাধার কাজ মহিলা বিড়ি শ্রমিকদের কাছ থেকে শিখলেন এবং শিখে নিজে বিড়ি বাঁধলেন। বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ জানান আজকে এই শ্রমিকদের সঠিক পারিশ্রমিক দেওয়া হচ্ছে না প্রায় এক হাজার বিড়ি বাঁধলে সামান্য টাকা দেয়া হয় রাজ্যের কর্মসংস্থান নেই বিড়ি বাধার কাজের টাকা পেতে গেলে দিতে হয় কাঠ মানি এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর তাই আগামী দিনে বিজেপি সরকার আসলে এই বিড়ি শ্রমিকদেরকে প্রতিদিন মজুরি হিসেবে ৩০০ টাকা করে দেয়া হবে। পাশাপাশি মহিলাদের অন্নপূর্ণা যোজনা মাধ্যমে 3000 টাকা করে একাউন্টে দেওয়া হব ll যদিও মোথাবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষের বক্তব্যে পাল্টা দিয়েছে তৃণমূলও মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ জানান বিজেপি শুধু মিথ্যা কথা বলে আমাদের সরকার বিড়ি শ্রমিকদের মজুরি বাড়িয়েছে।