
2026-04-19 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 49
মালদা: ভোটের আগে শেষ রবিবারে প্রচারে জোর দিলেন হরিশচন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মতিবুর রহমান। সকাল থেকেই তিনি হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এদিন জগন্নাথপুর, ভরতপুর ও কমলাবাড়ি সহ একাধিক গ্রামে পায়ে হেঁটে প্রচার চালান তিনি। বড় কনভয়ের পরিবর্তে সাধারণ মানুষের মাঝে মিশে গিয়ে ভোট প্রচার করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। প্রচারের সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা-অভিযোগের কথাও শোনেন। স্থানীয়দের একাংশের কাছে ‘গরিবের বন্ধু’ হিসেবেই পরিচিত মতিবুর রহমান। প্রচারের সময় অনেকেই তাঁকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। প্রার্থীও এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন। প্রচারে তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।