
2026-04-19 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 41
হাতে আর মাত্র তিনদিন দিন। তাই প্রচারে কোনও রকম বিরাম নেই ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ির। গ্রাম থেকে শহর,সব জায়গাতেই জোরকদমে চলছে তাঁর জনসংযোগ ও রোড শো।রবিবার সাত সকালে মালদা শহরের ২০নং ওয়ার্ডের মনস্কামনা রোড, সর্বমঙ্গলাপল্লী, প্রান্তপল্লী সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে শহরের পায়ে হেঁটেই প্রচার করেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি ।করজোরে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিটি এলাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছেন। তাই এবারের নির্বাচনে ইংরেজবাজারে বিজেপির ফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন। জোরদার ভোট প্রচার করলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি।