
2026-04-19 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 17
রবিবার মালদা বিধানসভার উত্তেজনা প্রবল বুথ গুলি পরিদর্শন করলেন মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুড় এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং।উল্লেখ্য গত নির্বাচনে যারা ভোট গ্রহণের দিনে গন্ডগোল করেছিলেন এবং ভয়-ভীতি পরিবেশ তৈরি করেছিল তাদের এবারের নির্বাচনে আগাম সতর্ক করলেন মালদা জেলা পুলিশ সুপার ও মালদা জেলা শাসক। রবিবার তারা বিভিন্ন স্পর্শকাতর বুধ পরিদর্শন করে এবারের নির্বাচনে সেই সমস্ত বুথ এলাকায় ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্ত করেন তারা। কথা বলেন সাধারণ মানুষের সাথে । রবিবার মালদা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনে মিলে বিশাল কেন্দ্র বাহিনী নিয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলের নলডুবি এলাকা এবং সাহাপুরের বিভিন্ন স্পর্শকাতর বুধ পরিদর্শন করেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কোনরকম ভয়ভীতির পরিবেশ রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে নিজের পছন্দমত প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্ত করেন। এদিন মালদা পুলিশ সুপার অনুপম সিং জানান তেইশ তারিখে ভোটের দিন ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 3000 এর বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকবে মালদা জেলায় ।নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট করায় তাদের লক্ষ্য ।