
2026-04-19 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 29
রবিবার সকাল সকাল ভোট প্রচারে নেমে পড়েন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। এদিন সকালে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। রবিবার সকালে বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা পুরাতন মালদা পৌরসভার ৭ এবং ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জোর কদমে ভোট প্রচার চালান। তৃণমূল কংগ্রেস ধাপ্পাবাজ দুর্নীতিবাজ এবং গত ১৫ বছর ধরে বাংলাকে শশ্মশানে পরিনত করেছে রবিবার প্রচারে বেরিয়ে এমনটাই তিনি দাবি করেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা । প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের রাজ্যে পরিবর্তন আনতে এবং বিজেপি সরকার গঠন করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান।