
2026-04-17 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 65
মালদার মহিষবাথানিতে দলবদলের ঝড়, তৃণমূলে যোগদানের দাবি ঘিরে রাজনৈতিক উত্তাপ এই মুহূর্তে মালদা থেকে বড় খবর। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। মালদার বিভিন্ন বিধানসভা এলাকার পাশাপাশি পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলেও সেই চিত্র স্পষ্ট।মহিষবাথানির কদমতলী এলাকায় এক যোগদান কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, এই কর্মসূচিতে ৬ জন কংগ্রেস সদস্য, একজন নির্দল প্রার্থী সহ প্রায় দু’হাজার কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ এই দাবি করেন।কংগ্রেস ছেড়ে আসা সদস্য তৈমুর আলী জানান, এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন।অন্যদিকে, এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা মান্তু ঘোষের বক্তব্য, যারা দল ছেড়েছেন তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, সংশ্লিষ্ট এলাকায় কংগ্রেস এখনও যথেষ্ট মজবুত অবস্থানে রয়েছে।সব মিলিয়ে, ভোটের মুখে মহিষবাথানি অঞ্চলে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।