
2026-04-13 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি , | Kaliachak Sangbad | Views : 796
মালদা হবিবপুর--সোমবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার নেতৃত্বে প্রচারে ঝড় তুলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার । তৃণমূলের প্রার্থী বহিরাগত মানুষ তাকে ভোট দেবে না। গতবারের থেকেও গোপাল চন্দ্র সাহা অনেক সংখ্যক ভোটে জিতবে, মানুষের সমর্থন রয়েছে। সোমবার দুপুরে নির্বাচনী প্রচারের এসে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুকান্ত মজুমদার। এদিন মালদহ বিধানসভার ৠষিপুর অঞ্চলজুড়ে নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়া ফেললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মালদহ বিধানসভার প্রার্থী গোপালচন্দ্র সাহাকে সাথে নিয়ে হুডখোলা গাড়িতে চেপে এবং পায়ে হেটে নির্বাচনী প্রচার সাড়েন। প্রথমে সুকান্ত মজুমদারকে স্বাগত এবং ফুলের মালা দিয়ে বরণ করেন। তারপর কিছুটা পথ পায়ে হেঁটে হুডখোলা গাড়িতে ওঠেন। প্রার্থী ছাড়াও সঙ্গে ছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং। এদিন এই বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ কে বহিরাগত বলে কটাক্ষ করেন। এছাড়াও তিনি মোথাবাড়ি কান্ড নিয়ে সুর চড়ান। বিজেপি ক্ষমতায় এলে বেকারত্ব দূরীকরণ হবে জানান।