
2026-04-10 | পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 1439
*মগরাহাট পূর্বে কলসে সেলিম লস্করের তত্ত্বাবধানে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠার সমর্থনে প্রচার ঘিরে জনগণের উন্মাদনা তুঙ্গে* *বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-* দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের মগরাহাট পূর্ব ও কলস গ্রাম পঞ্চায়েত এলাকায় জোরকদমে প্রচার সারল তৃণমূল কংগ্রেস। প্রায় ছয় কিলোমিটার রাস্তা জুড়ে ডোর-টু-ডোর প্রচারে অংশ নেন দলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত এর সমর্থনে, ব্লক সহ-সভাপতি সেলিম লস্কর তত্ত্বাবধানে এই মিছিল। প্রচার চলাকালীন রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান, অনেকে আবার পা ছুঁয়ে প্রণাম করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি রুনা ইয়াসমিন, যুবনেতা বাচ্চু শেখ, প্রদীপ হালদার, হাসানুজ্জামান শেখ, আইজুল হক লস্কর, নুরুদ্দিন বৈদ্য সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন প্রচারের এক মানবিক দিকও সামনে আসে। রাস্তার ধারে বসে থাকা শতভাগ প্রতিবন্ধী কলেজ ছাত্র বাপি ফকিরের গলায় মালা পরিয়ে দেন সেলিম লস্কর এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। এলাকাজুড়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি উৎসাহ লক্ষ্য করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি আস্থা রয়েছেন তাদের। অনেকেই জানান, ২০২৬ সালের ভোটে তারা “দিদি”-র পাশেই থাকবেন। প্রচারের সময় মানুষের সমস্যার কথা শোনেন প্রার্থীরা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। শিশু থেকে যুবক বৃদ্ধ—বৃদ্ধা সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আবহ তৈরি হয়। রাজনৈতিক মহলের মতে, এই বিপুল জনসমর্থন আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় অবধারিত।