
2026-04-05 | পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 1160
*ভোট প্রচারে দেউলা অঞ্চলে তৃনমূলের প্রার্থী সামিম আহমেদকে শঙ্খ-উলুধ্বনিতে বরণ করলেন মহিলারা* *বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-* মগরাহাট পশ্চিম বিধানসভার তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ প্রতিদিনের মতো অন্যান্য অঞ্চলের ন্যায়, উস্থি অঞ্চলে এদিনও তিনি পায়ে হেঁটে অঞ্চলে দেউলা বাজার, উজিল বেড়িয়া পঞ্চনান মন্দির,কানপুর ,বরিজ পুর, নাজরা সহ বিভিন্ন গ্রামে প্রায় দশ কিলোমিটার পায়ে হেঁটে প্রচার করেন। প্রচারে গিয়ে সাধারণ কর্ম সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত হলেন তিনি। প্রচারে গিয়ে ব্যক্তিগত কোন রাজনৈতিক দলগুলোর কথা না বলে সর্ব সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শঙ্খ, উলুধ্বনিতে তাঁকে বরণ করে নেন অসংখ্য তৃণমূলের (TMC) কর্মী সমর্থকরা। প্রার্থীর সঙ্গে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ,ব্লক যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,এছাড়াও উস্তি অঞ্চলের সকল সদস্য সদস্যা সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাও করেন তিনি। এবিষয়ে তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ জানান, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্প স্থাপন করে একটা বাংলায় জনপ্রিয় অর্জন করেছে। একই সঙ্গে সর্ব সাধারণ মানুষকে যাতে সু চিকিৎসা সেবা প্রদান করা যায়,সেই লক্ষ্যে পরবর্তীতে মগরাহাট পশ্চিমে সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। বর্তমানে একটাই উদ্দেশ্য মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করা। আমি মানুষের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেছি। সবাই আমাকে আশীর্বাদ করেছেন। যুব সভাপতি ইমরান হাসান মোল্লা তিনি জানান, জয় টা শুধু সময়ের অপেক্ষা, জয় নিয়ে আমরা ভাবছিনা,আমাদের একটাই লক্ষ এই জেলার সব থেকে রেকর্ড ভোটে সামিম আহমেদকে জয়ী করে বিধান সভায় পাঠানো।