

2026-04-01 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 429
SIR এ নাম বাতিল। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীর। মানিকচক, মালদা: দুটি বুথে এস আই আর এর চূড়ান্ত তালিকায় নাম বাতিল প্রায় ৪০০ জন ভোটারের। চূড়ান্ত তালিকায় নাম না থাকার কারণে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত এস টি বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। গ্রামের প্রায় প্রত্যেক পরিবার থেকে কারো না কারো নাম বাতিল পড়েছে। তাদের দাবি প্রত্যেকবার ভোট দেন কিন্তু এই বছর ভোটার তালিকায় নাম নেই। একজন ভোটার দাবী করেন তিনি 40 বছর থেকে ভোট প্রদান করে আসছেন, কিন্তু ২৬ এর লিস্টে তার নাম বাদ পড়েছে। কোনো পরিবারে ছেলের নাম বাদ পড়েছে, তো কোনো পরিবারে বাবার নাম বাদ পড়েছে। তাই তারা বুধবার সকাল নটা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোপ কারীদের দাবি তাদের নাম পুনরায় ২০২৬ এর ভোটার তালিকায় যেন তোলা হয়। যতক্ষণ অব্দি তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে না, ততক্ষণ অব্দি তারা আন্দোলন চালিয়ে যাবেন। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। মালদার মানিকচক থেকে শেখ ইফতেখার আলীর রিপোর্ট।।
