
2026-03-31 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 407
পুরাতন মালদা:- আসন্ন 3 ই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করতে চলেছেন মালদায় l তাই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে পুরাতন মালদায়। পুরাতন মালদার মঙ্গলবাড়ী তাতিপাড়া মাঠে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে মাঠ পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।মুখ্যমন্ত্রীর সভা মাঠে পরিদর্শনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিএসপি মঙ্গেশ সুব্বা,মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন সভাস্থল ঘিরে মঞ্চ নির্মাণ, হেলিপ্যাডের ব্যবস্থা, নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাঠের বিভিন্ন দিক খতিয়ে দেখেন উপস্থিত আধিকারিকরা।এই সভায় মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, এই কর্মীসভায় কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।অন্যদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উদ্দীপনা রয়েছে এবং আসন্ন নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলেই তারা আশাবাদী।