2026-03-31 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 347
মঙ্গলবার সকালে পুরাতন মালদার সাহাপুর তিন নম্বর বিমল দাস কলোনির বাউল মেলার মাঠ সংলগ্ন এলাকায় এক ভিন্নধর্মী নির্বাচনী প্রচারে দেখা গেলমালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মন্ডল কে । এদিন তিনি চায়ের দোকানে বসে চায়ের আড্ডার মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়নের প্রসঙ্গ নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তারা। পাশাপাশি, সেখান থেকে বাড়ি বাড়ি গিয়েও জোরকদমে ভোট প্রচার চালানো হয়। এদিনের এই কর্মসূচিতে সাহাপুর এলাকার বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। চায়ের আড্ডার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং তাঁদের মতামত জানাই ছিল মূল উদ্দেশ্য ।স্থানীয়দের মতে, এই ধরনের আড্ডামুখী প্রচার মানুষের কাছে পৌঁছানোর এক সহজ ও কার্যকর উপায় হয়ে উঠছে।