2025-09-09 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 994
মালদা: মালদহে অত্যাচারিত আদিবাসী পরিবার। আদিবাসী পরিবারের জমি দখল, সদস্যদের মারধর, মহিলাদের শ্লীলতাহানি এবং জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের থানায়। পুরাতন মালদা থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকার ঘটনা। আদিবাসী পরিবারের অভিযোগ জমি মাফিয়াদের দল তাদেরকে প্রকাশ্যে জমি দখলের হুমকি দিচ্ছে। আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না। ২৪ ঘন্টার মধ্যে তাদের জমি দখল করা হবে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় গোলমালের আগাম আঁচ পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। জানা যায় সংশ্লিষ্ট এলাকায় জগন টুডু কোল এবং কালু টুলু টুডু কোন নামে দুইজন আদিবাসী কৃষক এক বিঘা পাঁচ কাঠা জমি কিনেছিলেন। আর সেই জমির প্রায় ১১ শতক জায়গার রেজিস্ট্রি নামা না থাকাই বন্টন নিয়েই শুরু হয়েছে ওই আদিবাসী পরিবার গুলোর সঙ্গে অপরপক্ষের বিবাদ।