2025-09-07 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 21
মালদা : শনিবার বিকেলে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। সম্বর্ধনা দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার বিকেলে মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ২ ব্লক অফিসের সভা কক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, কালিয়াচক -২ ব্লকের বিডিও বিপ্রতিম বসাক সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এদিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোট ১১ জন শিক্ষক কে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয় ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে। পাশাপাশি মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়।এই প্রথম এই ধরনের অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে দেওয়া হয় সম্বর্ধনা বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
