2025-08-14 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 389
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বৃহস্পতিবার মালদা বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৭৯ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং স্বাধীনতার শহীদ সংগ্রামীদের ও ভারতবর্ষের মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি তিরঙ্গা যাত্রার সূচনা হয় পুরাতন মালদার আট মাইল স্ট্যান্ড থেকে। এই তিরাঙ্গা যাত্রায় অংশ নেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিংহ, ছিলেন উত্তর মালদা বিজেপির জেলা সাংগঠনিক কনভেনার স্নেয়াংশু ভট্টাচার্য, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপির সুসজ্জিত এই তিরাঙ্গা যাত্রা গোটা পুরাতন মালদা নগর এবং গ্রাম পরিক্রমা করে আইহো ব্রিজে সমাপ্ত হয়। বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান ,এই তিরঙ্গা যাত্রা স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে এবং ভারতবর্ষের সকল নাগরিক আমরা ভাই ভাই অর্থাৎ ঐক্যের বার্তা নিয়ে এবং যশশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাবকা সাথ সাবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে আজকের এই তিরাঙ্গা যাত্রা।
