
2025-05-17 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 165
ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন কেন্দ্র মালদা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল শুক্রবার। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এদিন সন্ধ্যায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। কর্মশালা হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। ছিলেন, মালদা মার্চেন্টের কর্মকর্তারাও। সকলে মিলে ব্যবসায়ীদের উপভোক্তা সুরক্ষা অধিকার, ফুড সেফটি বিভিন্ন বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে।
