
2025-04-12 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 151
মালদা ;- ২৬ হাজার চাকুরি বাতিল হল কেন? সিপিএম-বিজেপি জবাব দাও। এমনটাই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিল ইস্যুতে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ালেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল
