2025-04-04 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 37254
বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃ*তদে*হ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার পাথার অমরপুর এলাকায়। ঘটনায় খুনের অনুমান করছেন মৃত যুবকের পরিবারবর্গ। জানা গেছে, মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু। বয়স ২০ বছর। বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায়। কিন্তু শুক্রবার সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হবিবপুর অঞ্চলের পাথার অমরপুর এলাকায়। পরিবারবর্গের দাবী, তার ছেলের সঙ্গে পাথার অমরপুর এলাকার এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর শুক্রবার ভোর রাতে খবর পান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে পাথার অমরপুর এলাকায় ওই মহিলার বাড়ির পেছনে। এই খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং দেখতে পান তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। পাশেই তার মোবাইল পড়ে আছে। এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ
