Thursday 23 July







মালদায় পরপর তৃণমূল নেতা-কর্মী খুন, নিরাপত্তারক্ষী বাড়ানো হল মন্ত্রী সাবিনার

2025-03-26 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 1455

শেষ আপডেট: 2025-03-26

নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মালদায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় নিরাপত্তারক্ষী বাড়ানো হলো পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ ও জলপথ, স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের। চলতি বছরের শুরুতেই মালদহ শহরের ঝলঝলিয়া এলাকার মহানন্দাপল্লীতে নিজের ওয়ার্ডেই শুট আউট হন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা মালদা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রবীণ নেতা দুলাল সরকার। নিজের ওয়ার্ডেই গুলি করে হত্যা করা হয়েছিল বাবলা সরকারকে। তারপর কালিয়াচকের যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়া এলাকায় তৃণমূল কর্মী হাসা সেখ খুন হন। ওই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ ও নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এসারুদ্দিন রাজু সেখ। এরপরে কালিয়াচক-৩ নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর বাজারের কাছে একটি মদের আসরে শুটআউটের ঘটনা ঘটে। তাতে গুলিবিদ্ধ হয়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাসের মৃত্যু হয়। কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগর পাঁচুয়াটোলায় মদ ভাটির পিছন দিকে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এবারে কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের মালদহ শহরের সদরঘাট এলাকার বাড়ির পিছনে শুটআউটে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তার জেরে জেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল এবং প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এইরকম পরপর বেশকিছু ঘটনা রীতিমতো ঘটে যাওয়ায় কি আতঙ্কিত হয়ে পড়ছে তৃণমূলের নেতা-কর্মীরা, উঠছে প্রশ্ন! এদিন দেখা গেল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিরাপত্তা রক্ষী বাড়িয়ে দেওয়া হয়েছে। চারজন অস্ত্রধারী পুলিশ সহ একজন সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য। রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মালদায় যেভাবে খুনের ঘটনাগুলো একেরপর এক ঘটছে তার জেরেই হয়তো পুলিশ প্রশাসন নিরাপত্তারক্ষী বাড়ানোর কথা মনে করেছেন তাই প্রশাসন নিজেই দিয়েছেন। তবে তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এবং এরজন্যে আমিও পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।



বিধানসভায় ভগবানগোলার উন্নয়নে একাধিক দাবি তুললেন বিধায়ক রেয়াত হোসেন সরকার

বিধানসভায় ভগবানগোলার উন্নয়নে একাধিক দাবি তুললেন বিধায়ক রেয়াত হোসেন সরকার আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট-পরবর্তী আলোচনায় অংশ নিয়ে ভগবানগোলার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি বিধানসভায় ভগবানগোলার সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের দাবি জানান। এছাড়াও, মুর্শিদাবাদ জেলার বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি ভগবানগোলায় একটি ডিগ্রি কলেজ, দমকল কেন্দ্র স্থাপন এবং রেল উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরেন। বৈঠকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, খুব শীঘ্রই ভগবানগোলায় ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, রেল উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার ইতিবাচক ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মালদার বৈষ্ণবনগরে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, গুরুতর আহত ১

মালদার বৈষ্ণবনগরে সহকর্মীর গুলিতে নিহত ২ বিএসএফ জওয়ান, গুরুতর আহত ১ মালদা: মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত ও আহত তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য। অভিযুক্ত জওয়ান ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরে অবস্থিত বিএসএফের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার এলাকায়। অভিযোগ, অভিযুক্ত জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। নিহত দুই জওয়ান হলেন অজয় কুমার সিং (৫১)। তাঁর বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায়। অপর নিহত জওয়ান আম্বদর সুরেশ দরগু (৩৭)। তাঁর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। গুরুতর আহত জওয়ানের নাম বিকাশ ব্রহ্ম (৪৪)। তাঁর বাড়ি হুগলি জেলার কোলবা থানার মহানন্দা গ্রামে। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর গোটা বিএসএফ ক্যাম্পে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি

জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় বৃহস্পতিবার তল্লাশি চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে রেজিস্টার, সরকারি নথি এবং ডিজিটাল তথ্যভান্ডার খতিয়ে দেখে।পাশাপাশি দফতরের কর্মীদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ সূত্রের দাবি, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিতে কোনও অসঙ্গতি বা অনিয়ম রয়েছে কি না, তা যাচাই করতেই এই অভিযান। রেজিস্টারের তথ্য ও ডিজিটাল রেকর্ডের মধ্যে কোনও গরমিল আছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। বিজেপি নেতা অতনু সাঁতরা দাবি করেছেন, এসআইআর (SIR)-এর জন্য জমা দেওয়া তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই এই প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশও জানিয়েছে, তদন্ত চলায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। প্রশাসনের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত নথি যাচাইয়ের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। কোথাও অনিয়ম বা তথ্যগত গরমিল ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

মালদা: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে পৌরসভা ভিত্তিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু হয় এই শিবির। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, এক্সিকিউটিভ অফিসার স্বতী চক্রবর্তী, দপ্তরের বিজ্ঞানী বিশ্বজিৎ দে, আরবান ডেভেলপমেন্ট অফিসার শাহিন সালিউর জামান-সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (PMFME) প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন কিংবা পুরনো ইউনিটের সম্প্রসারণের জন্য আবেদনকারীরা ব্যাংক ঋণের সুবিধা পেতে পারেন। এছাড়াও ফেডারেশনের মাধ্যমে সদস্যপিছু সর্বোচ্চ ৪০ হাজার টাকা এবং একটি স্বনির্ভর গোষ্ঠী সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত সিড ক্যাপিটাল পেতে পারে। দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ ও হাতে-কলমে সহায়তারও ব্যবস্থা রয়েছে। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে নবনির্মিত ট্রাফিক সিগন্যাল ঘরের উদ্বোধন

পুরাতন মালদা,বুধবার:- পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে নবনির্মিত ট্রাফিক সিগন্যাল ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার দুপুরে ফিতে কেটে এই ট্রাফিক সিগন্যাল ঘরের শুভ সূচনা করেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, ডিএসপি (ট্রাফিক) মুঞ্জেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।পুলিশ প্রশাসনের উদ্যোগে নির্মিত এই ট্রাফিক সিগন্যাল ঘর চালু হওয়ায় মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে এবং পথ নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।প্রয়োজনে এটি আরও সংবাদপত্রের ভাষায় বা টিভি নিউজের স্ক্রিপ্টের মতো করে সাজিয়ে দিতে পারি।

অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ।

মালদা: অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে। প্রায় একশোটি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হল পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর একশোটি মোবাইল উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে। এরপর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

আগামী দিনে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে কোনও টোটো চলাচল করতে দেওয়া হবে না।

মালদা: আগামী দিনে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে কোনও টোটো চলাচল করতে দেওয়া হবে না। নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। বুধবার মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে রথবাড়ি মোড়ে বৈধ টোটো চালকদের সূচনাপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হোসেন, ডিএসপি (ট্রাফিক) মুঙ্গেস সুব্বা-সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বৈধ টোটো চালকদের হাতে পরিচয়-সংবলিত সূচনাপত্র তুলে দেওয়া হয়। পুলিশ সুপার জানান, মালদা শহরে টোটোর সংখ্যা শহরের ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। পাশাপাশি বহু অবৈধ টোটো চলাচল করছে, একজনের নামে একাধিক টোটো ভাড়ায় চলছে এবং অপ্রাপ্তবয়স্করাও টোটো চালাচ্ছে। এসব নিয়ন্ত্রণে আনতেই বৈধ টোটো চালকদের নাম, মোবাইল নম্বর, গাড়ির নম্বর, আধার নম্বর-সহ তথ্য সম্বলিত সূচনাপত্র দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে টোটো চলাচলে শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে এবং শহরের ট্রাফিক ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ।

মালদা: অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেল বক্স করে। প্রায় একশোটি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হল পুলিশি তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বুধবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ কালিয়াচক পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর একশোটি মোবাইল উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে। এরপর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

দলিয় পতাকা ছাড়াই শহিদ পালন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর

মালদা : দলিয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন বর্ষীয়ান তৃনমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মঙ্গলবার ২১ জুলাই পালন নিয়ে যখন ছন্নছাড়া কর্মী সমর্থকরা তখন দলিয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালনের ঘটনা তাৎপর্য পূর্ণ। এদিন দলিয় কর্মীদের নিয়ে পৌরসভা সংলগ্ন শহীদ বেদীতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তর্পণ করলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। কেন দলিয় পতাকা নেই এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন দলই যখন ছন্নছাড়া। যেকারনে এবারই প্রথম ২১ জুলাই অনুষ্ঠানে কলকাতায় না গিয়ে নিজের জেলাতে পালন করলেন কৃষ্ণেন্দু। তবে দেখা যায়নি অন্য কোনো তৃনমূল নেতাদের।

৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

মালদা : ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার ব্যবসায়ী সমিতির।মঙ্গলবার দুপুরে সাধারণ সভার পর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সমিতির ছয়টি ব্লকের মধ্যে পাঁচটিতে ভোট হয়, একটি ব্লকে কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। ভোট শেষে মোট ২১ সদস্যের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। পরে এই কমিটির মধ্য থেকেই বিভিন্ন পদাধিকারী নির্বাচন করা হয়। আগামী তিন বছর নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ কমিটি। উপস্থিত ছিলেন, চেম্বারের সভাপতি অসিত কুমার সাহ, সহ-সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, প্রাক্তন সভাপতি জয়ন্ত কুণ্ডু-সহ পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা। এদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।



Ads







অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 145689