
2025-03-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2340
বীরভূমের ম্যানেজারপাড়ায় বাহা উৎসবে মেতে উঠল আদিবাসী সমাজের মানুষজন। রবিবার বীরভূমের মহম্মদবাজার থানার ম্যানেজার পাড়ায় বাহা উৎসবকে কেন্দ্র করে পূজা পাঠ সহ সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। সামনেই দৌল উৎসব। বাহা উৎসবের প্রাক্কালে পুজোর মধ্যে দিয়ে বাহা উৎসবের সূচনা হলো। সার্জম ও মাতকম গাছের নিচে এই পুজোর আয়োজন করা হয় এদিন। পুজো শেষে বিশেষ অতিথিদের বরণ পর্ব করার পর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ম্যানেজার পাড়ায়, আর সেখানেই উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলা সভাপতি খোকা সরেন, বিশিষ্ট সমাজসেবী সাধন সিংহ সহ আরো অনেকেই।
