2025-03-06 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1074
বেটি বাঁচাও, বেটি পড়াও,কর্মসূচির দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউ ডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আন্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক ও সমাহর্তা স্মৃতা মল এম এস,জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা,অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার, হেমন্ত দেববর্মণ পিপি,সিনিয়র অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা যোগেশ রিয়াং,জেলা তথ্য,সংস্কৃতি দপ্তরের এসিষ্ট্যান্ট ডিরেক্টর প্রমোদ আচার্যী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অন্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষন রাখেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা। এরপর উপস্থিত অতিথিদের আলোচনার পরই বারোটা নাগাদ শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট । মোট আটটি মহিলা দল অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত টূর্ণামেন্টে ।