2025-02-28 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1335
নারায়ণপুর বিএসএফ এর ১২ ব্যাটালিয়ান পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার দুপুরে । শুক্রবার মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ঋশিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিভিক একশন প্রোগ্রাম করা হয়। ১২ ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্যেমে এলাকার মানুষের জন্য বিনামূল্যে ঋশিপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।যেমন ভলিবল,ভলিবল নেট, স্পিকিং ,ডাস্টবিন, ব্যাডমিন্টন র্যাকেট, ফুটবল, ক্রিকেট খেলার সামগ্রিকসহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয়। এলাকাবাসিরা জানান যেভাবে সীমান্তবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে পাহারা দিচ্ছেন তার পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করছেন বিএসএফ তারই অঙ্গ হিসেবে দেখা গেল সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সহযোগিতা করতে। এদিন উপস্থিত ছিলেন বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ান সিও প্রেম কুমার,বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট পি আর সৃজিৎ,কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুধীর কুমার সহ বিএসএফের১২ নাম্বার ব্যাটেলিয়ানের বি এস এফ কর্মকর্তারা | এছাড়াও উপস্থিত ছিলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার,সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রীরা
