2025-02-14 | পশ্চিমবঙ্গ,মাধ্যামিক | Kaliachak Sangbad | Views : 55
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এডমিট কার্ড বিলি করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা, শিক্ষক সংসদের সাধারন সম্পাদক মনোজ রায়, যুগ্ম সম্পাদক শ্যামল দেও মনীষা ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীগণ।পরীক্ষা সংক্রান্ত বক্তব্য রাখেন শিক্ষকে মনোজ রায় ও মনীষা ভৌমিক। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে সাজেশান বই বিলি করা ইয়। বই বিলি শেষে বিদ্যালয়ের শিক্ষিকারা সমবেত সঙ্গীত পরিবেশন করে। বিদ্যালয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য রাখে বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। সবশেষে প্রধান শিক্ষকের ভাষনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
