2025-02-10 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি,পশ্চিমবঙ্গ,মাধ্যামিক | Kaliachak Sangbad | Views : 92
শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে নীল নলিনী বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়া হলো চকলেট শিলিগুড়ি আজ থেকে শুরু হলো ২০২৫ মাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল-সকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা পৌঁছে যায়। আজ থেকে পরীক্ষা শুরু সেই কারণে কিছুটা আগেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে যায়। শিলিগুড়ির বিভিন্ন স্কুল গুলিতে পড়েছে মাধ্যমিক পরীক্ষার সিট। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ট্রাফিক পুলিশের সামনে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিন শিলিগুড়ি বিদ্যামন্দিরে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের চকলেট দেওয়া হয়। এদিন পরীক্ষার শেষে সংশ্লিষ্ট স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে দেওয়া হয় পরীক্ষার্থীদের চকলেট। চকলেট পাওয়ার পর স্বাভাবিকভাবে খুশি পরীক্ষার্থীরা।
