2025-01-30 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 124
গত শুক্রবার 24 শে জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার নবম পর্যায়ের ক্যাম্প | দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ হয়ে আসলেও এখনো সাধারণ মানুষের প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেল এই দুয়ারে সরকার ক্যাম্পে। বৃহস্পতিবার এই দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে |বৃহস্পতিবার চন্দ্র মোহন স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে মুচিয়া অঞ্চলের জনসাধারণ মুখ্যমন্ত্রীর ৩৭ টি প্রকল্পের সুবিধা নিতে বা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে আবেদন পত্র জমা দেন। এদিন এই দুয়ারে সরকার ক্যাম্পে তদারকি করতে দেখা গেল বিজেপি পরিচালিত মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস মহাশয়াকে। বিজেপি প্রধান পলি দাস জানান, রাজ্য সরকারের এই দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে বিভিন্ন প্রকল্প আওতায় অন্তর্ভুক্ত হতে এবং মানুষ প্রচুর উপকৃত হচ্ছে ,এই দুয়ারে সরকার ক্যাম্পে জনসাধারণের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে।