2025-01-27 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 101
মালদা:- অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো অমৃতি বাস স্ট্যান্ড মোড় এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, কোষাধক্ষ্য হিমাদ্রি রায়, গোপাল শাহা সহ অমৃত ব্যবসায়ী সমিতির সভাপতি পবন সাংঘাই সম্পাদক পঙ্কজ সিং কোষাধক্ষ্য উত্তম মন্ডল সহ একাধিক সদস্যরা। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক পঙ্কজ সিং। তিনি আরো জানান এই সংগঠনকে আগামী দিনে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এই নিয়েও বিশদ আলোচনা করা হয়। এই দিনের এই বার্ষিক সাধারণ সভায়।