

2025-01-14 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1059
শিক্ষা বর্ষের শুরুতেই 'সবুজ সাথী'র সাইকেল পেল স্কুল পড়ুয়ারা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন প্রশাসনের তরফে ইন্দাস ব্লক এলাকার ছাত্র ছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়। বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই ধারাবাহিকতা মেনে এদিন ইন্দাস মিনি ইণ্ডোর ভবন থেকে ইন্দাস হাই স্কুল, আকুই ননীবালা গার্লস হাই স্কুল সহ সাতটি স্কুলের পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হলো। নতুন সাইকেল পেয়ে খুশী ছাত্র ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকেই। দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসা ছাত্র ছাত্রীরা এই সাইকেল পেয়ে ভীষণ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন।
