2025-01-11 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 398
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আমিনুল এর বাড়ি থেকে নিকাশি বিল পর্যন্ত প্রায় ১৩০০ মিটার ঢালাই রাস্তা ও চাঁচল-২ ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা দূর্গা মন্দির থেকে ভক্ত ওঁরাও এর বাড়ি পর্যন্ত, রাস্তা দৈর্ঘ্য প্রায় - ৭০০ মি. প্রস্থ্য - ৩.৭৫ মি. প্রায় ৭০ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাস্ট্রমন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, সঙ্গে উপস্থিত মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয়।