
2025-01-01 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 1927
শিলিগুড়ি :- শিলিগুড়ি ইসকন মন্দির সারা বছরই কিন্তু এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে। শিলিগুড়ি তো বটেই আশেপাশে এলাকা থেকেও প্রচুর ভক্ত ইসকন মন্দিরে এসে থাকেন। রাস পূর্ণিমা, রথযাত্রা, ঝুলন যাত্রা ও অন্যান্য উৎসবের দিনগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আজ ইংরেজি নববর্ষ ২০২৫ প্রথম দিন, লক্ষ্য করা গেল প্রচুর মানুষ ইসকন মন্দিরে এসেছেন। কেউবা এসেছেন পরিবারের সাথে কেউবা বন্ধু-বান্ধবদের সাথে। নতুন বছরের প্রথম দিন ভগবানকে দর্শন করার জন্য অনেকেই ইসকন মন্দিরে গেছেন।
