
2025-01-01 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 870
শিলিগুড়ি :- প্রতি বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে।আধ্যাত্মিক চেতনায় জাগ্রত ভক্তদের কাছে এটি একটি পূন্য দিবস মানা হয়। আনন্দময়ী কালী বাড়িতে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। নতুন বছরের প্রথম দিনে এই আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন অগণিত ভক্ত। সকাল থেকেই ছিল মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন। পাশাপাশি এই আনন্দময় কালী মন্দিরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। পাশাপাশি দুস্থদের কম্বল বিতরণ করা হয়।
